চাটখিলে করোনা উপসর্গে আমেরিকা প্রবাসীর মৃত্যু

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিলে করোনা উপসর্গ নিয়ে রহমত উল্যাহ (৬২) নামে এক আমেরিকা প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার(২০ জুন) বিকেলে তিনি চাটখিল স্কয়ার হাসপাতালে মৃত্যু বরন করেন।
জানা যায়, গত কয়েকদিন থেকে তিনি জ্বরে ভুগছিলেন। ১৭ জুন তিনি করোনার নমুনা শনাক্ত দেন (ফলাফল এখনো আসেনি।
তিনি ৪ মাস আগে আমেরিকা থেকে দেশে ফিরেন। মরহুম রহমত উল্যাহ এক সময় উপজেলাস্থ মল্লিকা দীঘির পাড় সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক ছিলেন এবং উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
