ফটিকছড়ি কোভিট ১৯ বিশেষায়িত হাসপাতালের দুই শিশুর অনুদান

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি।।
ফটিকছড়ির দুই পরিবারের প্রতিনিধি হলেন ছোট্ট আনিসা – আদিব।তাদের দুইজনের পরিবারও ফটিকছড়ির দুই জায়গায়।
কিন্তু তাদের একই দিনে দেখা গেল ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। উদ্দ্যেশ্য ফটিকছড়ি কোভিট ১৯ বিশেষায়িত হাসপাতালের জন্য অনুদান প্রদান।
দুইজনের গল্প ভিন্ন,
আদিব বিন মাসুদ
ছোট্ট আবিদ প্রতি বছর ঈদের শপিং করলেও এবারের ঈদের শপিং করা হয়নি করোনার জন্য।আদিবের বাবা মোঃ মাসুদ করিম জানান, আদিবের শপিং এর ১০০০০ টাকা গুলো অাদিবের ইচ্ছেই কোভিট হাসপাতালে প্রদান করা হয়।
আনিসা জাহান
আনিসা জাহানের বাবা প্রবাসে থাকায় তার পরিবারের পক্ষ থেকে তার মেয়ে ১০,০০০/- টাকা অনুদান প্রদান করেন!! আনিসার পরিবারের সাথে কথা বলে জানা যায়,আনিসাকে ভালো কাজে উৎসাহিত করতে আনিসার মামা ওয়াসিম বারী পারভেজ ও বাবা মোঃ খালেদ এর পক্ষ থেকে ১০০০০ টাকা আনিসার মাধ্যমে প্রদান করেন।
