সাতক্ষীরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার পারুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
সোমবার(২২জুন) বেলা ৯ ঘটিকার সময় সদ্য খননকৃত পারুলিয়া সাপমারা খালের দুই ধারে বৃক্ষ রোপনের কাজ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার নুরুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউপি সদস্য সালাউদ্দিন শরাফি, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
