রাউজানে এম পি কর্তৃক ১০০শত অক্সিজেন সিলিন্ডার প্রদান

এম.জামশেদুল আলম,রাউজান,(চট্রগ্রাম) প্রতিনিধি। 

বিশ্ব মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস এখন সারাবিশ্বের এক আতংকের নাম।এই ভাইরাস থেকে রেহাই পাচ্ছে না ধনী কিংবা গরিব কেউ।সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বাংলাদেশের করোনা রোগীর সংখ্যা। বাংলাদেশের মত রাউজানে ও আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্বি পেয়েই চলেছে।  এমতাবস্থায় অক্সিজেন এর মহা অভাব দেখা দিচ্ছে সারা চট্রগ্রাম জুড়ে।সেই জন্য রাউজানের অভিভাবক মাননীয় সাংসদ জনাব এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানের প্রতিটি ইউনিয়নের জন্য ১০০শতটি অক্সিজেন সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেন তার ফেইসবু পেইজে।

(২২শে) জুন সোমবার রাউজান উপজেলা পরিষদ কার্যালয় এর সামনে ছোট্র পরিসরে সভা করে, প্রতিটি ইউনিয়ন এর চেয়ারম্যানের হাতে এই সিলিন্ডার প্রদান করেন রাউজানের উপজেলা নির্বাহী অফিসার জনাব জোনায়েদ কবির সোহাগ। সেই সময় অডিও কনফারেন্সে যোগ দেন এমপি।

জোনায়েদ কবির সোহাগ বলেন,, এমপি মহোদয় এর নির্দেশে আজ আমরা প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানের হাতে এই অক্সিজেন সিলিন্ডার প্রদান করতেছি,এই গুলা ইউনিয়ন পরিষদে থাকবে যখন করোনা আক্রান্ত রোগীর প্রয়োজন হয় তখন এইগুলা দিয়ে শ্বাস -প্রাশ্বাস এর ব্যবস্থা করা হবে।যদি কোনো রোগীর আইসিও এর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। তিনি আরো বলে প্রায় ১শত ৭৫মণ আম তিনি আজ চেয়ারম্যানদের দিবেন যাতে সেই ইউনিয়নের মানুষদের মাঝে বিতরণ করেন। এই গুলা মাননীয় প্রধানমন্ত্রী ও এবিএম ফজলে করিম এর সহয়তাই প্রদান করেন।