ফটিকছড়ির কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে ইলেকট্রনিক সরঞ্জাম প্রদান

নজরুল ইসলাম,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।

করোনা মোকাবেলায় ফটিকছড়ি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালের জন্য সিলিং ফ্যান,লাইট,সুইচসহ যাবতীয় ইলেকট্রনিকস সামগ্রী দান করলেন চট্টগ্রাম শহরে অবস্থানরত বাসিন্দাদের নিয়ে প্রতিষ্ঠিত “ফটিকছড়ি ফাউন্ডেশন” নামক একটি সামাজিক সংগঠন।

সোমবার(২২ জুন ) ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাইদুল আরেফিনের কাছে এই সব সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন “ফটিকছড়ি ফাউন্ডেশন” এর সাধারণ সম্পাদক এম ইলিয়াস খান,প্রচার ও প্রকাশনা সম্পাদক এম কামরুল হাসান,দপ্তর সম্পাদক শেখ মোঃ রায়হান,নির্বাহী সদস্য সাংবাদিক আহমদ আলী চৌধুরী।

এছাড়া অন্যান্যদের উপস্তিত ছিলেন ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,রোসাংগিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়াইব আল ছালেহীন,কাউন্সিলর মোঃ তৈয়ব প্রমুখ।