লক্ষ্মীপুরের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা: মো: আব্দুল গফ্ফার চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন।
সোমবার (২২ জুন) সকালে তিনি জ্বর, সর্দি, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার আনোয়ার খাঁন মডার্ণ হাসপাতালে ভর্তি হন।
গত ২/৩ দিন থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাক্তার সালাহ্ উদ্দিনের তত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।সোমবার সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত সময়ে ঢাকার আনোয়ার খাঁন মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে সিটিস্ক্যান করলে তাঁর শরীরে ক্লিনিক্যালি কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।
