কক্সবাজার মৎস্যজীবী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।

দুর্যোগ, দুর্বিপাক, সংকট, সংগ্রাম, অর্জনে গণমানুষের সাথে পথচলার ৭১ বছরে বাংলাদেশ আওয়ামীলীগ।বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের নির্দেশনা মতে,বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কক্সবাজার জেলা ও পৌর শাখার যৌথ উদ্দেগ্যে মঙ্গলবার(২৩ জুন) সকাল ১০.৩০ ঘটিকার সময় বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলার দলী কার্য্যালয়ের সামনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয় ও গভীরভাবে শ্রদ্ধা জানানো হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালণ করা হয় ।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগ কক্সবাজার জেলা সহ সভাপতি মোহাম্মদ তৈয়ব, সহ সভাপতি বাবু দুলাল কান্তি দাস, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা সৈয়দ আকবর, মোজাম্মেল হক ও আবছার সিকদার ।

আরো উপস্থিত ছিলেন,আওয়ামী মৎস্যজীবী লীগ শহর শাখার সফল সভাপতি মোহাম্মদ ফোরকান আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন জনি, যুগ্ন সাধারণ সম্পাদক মহি উদ্দিন আজাদ, সমাজ কল্যাণ সম্পাদক আরমান উদ্দিন, পোকখালী ইউনিয়নের সভাপতি মোহাং নাছির উদ্দিন প্রমুথ ।