বাগেরহাটে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু,নতুন আক্রান্ত-৯ জন

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে, নতুন সনাক্ত হয়েছে ৯ জন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ উপেন্দ্রনাথ পাল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলি গ্রামের অসীত দাস (৪২) এবং বাবুল হোসেন( তিনি পিলজংগে বসবাসরত) ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকি গ্রামের বিপুল মোল্লা(৫৫) ও উন্নতি রানী (৩৮), বাহিরদিয়া মানসা ইউনিয়নের বুড়িরবট তলা গ্রামের আব্দুস সালাম(৬০), মূলঘর ইউনিয়নের সৈয়দ মহল্লা গ্রামের নাসিমা বেগম(৫৮) এবং  অমিত রায় (৩০)তিনি কৃষি ব্যাংকের  ফলতিতা বটতলা ব্রাঞ্চের কর্মকর্তা।

এই নিয়ে ফকিরহাটে মোট সনাক্ত ৩৮ জন। তার মধ্যে মোট সুস্থ ১২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার।

Share this news as a Photo Card

24 June 2020

বাগেরহাটে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু,নতুন আক্রান্ত-৯ জন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে