হিলিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা বই বিতরণ

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ১ নং খট্রামাধবপাড়া ও বোয়ালদড় ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।

আজ বুধবার(২৪ জুন) সকাল ১১ টায় খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এই কার্ড বিতরণ করা হয়।

খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছার রহমান এর সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর-রশিদ হারুন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলার ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেকসহ অনেকে। উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, খট্রা মাধবপাড়া ও বোয়ালদাড় ইউনিয়নের ৫ শ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা বই বিতরণ করা হয়েছে।