হিলিতে ফেনসিডিল ও মটরসাইকেলসহ মাদক চোরাকারবারি আটক

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল ও মটরসাইকেলসহ রাসেল ইলিয়াস  রিফাত (২৮) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করছে পুলিশ।

আজ বুধবার(২৪ জুন) ভোর রাতে উপজেলার দক্ষিন বাসুদেবপুর মালেপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মধ্যবাসুদেবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক জন মাদক চোরাকারবারি মাদক পাচার করছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে রাসেল ইলিয়াসকে আটক করে। পরে তার ব্যবহারিত একটি মটরসাইকেলে অভিনব কায়দায় রাখা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক কারবারির সাথে জড়িত থাকার অপরাধে তাকে আটক করা হয়।

আজ দুপুরে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

24 June 2020

হিলিতে ফেনসিডিল ও মটরসাইকেলসহ মাদক চোরাকারবারি আটক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে