জন্মবিরতিকরণ পিলের সুবিধা ও অসুবিধা

শেখ আল মামুন, সাতক্ষীরা ।।
জন্মবিরতিকরণ পিলের সুবিধা
- এটি প্রায় ৯৯ শতাংশ কার্যকর ও নিরাপদ পদ্ধতি।
- অনিয়মিত মাসিকে নিয়মিত করতে সাহায্য করে।
- মাসিকের সময়কার ব্যথা ও অন্যান্য মাসিক-পূর্ববর্তী উপসর্গ কমায়।
- মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণের প্রবণতা কমায়।
- জরায়ুর বাইরে গর্ভধারণের ঝুঁকি কমায়।
- ডিম্বাশয়ের সিস্ট ও ক্যানসারের ঝুঁকি কমায়।
- এটি একটি অস্থায়ী পদ্ধতি, তাই সন্তান নিতে চাইলে পিল বন্ধ করার তিন-চার মাসের মধ্যেই সন্তান ধারণের সম্ভাবনা থাকে।
জন্মবিরতিকরণ পিলের অসুবিধা
- নিয়মিত প্রতিদিন খেতে হয় তাই ভুলে যাওয়ার বা ডোজ মিস হওয়ার আশঙ্কা থাকে।
- স্তন্যদানকারী মায়েরা খেলে বুকের দুধ কমে যেতে পারে।
- কনডম বা নিরোধকের ব্যবহারে যৌন সংক্রমণের ঝুঁকি কমে, এই সুবিধা পিলে নেই।
- জন্মবিরতিকরণ পিল গ্রহণের কিছু মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। যেমন: বিষণ্নতা, মাইগ্রেনের প্রকোপ বেড়ে যাওয়া, মাথাব্যথা, খিটখিটে মেজাজ, মাসিকচক্রের মাঝামাঝি রক্তক্ষরণ, স্তনে ব্যথা করা ইত্যাদি।
- বর্তমানে চতুর্থ প্রজন্মের স্বল্পমাত্রার পিলে ওজন বাড়া, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি বাড়ার ঝুঁকি আগের পিলগুলোর তুলনায় কম।
