আশঙ্কামুক্ত হয়েছেন বাগেরহাট-২ সংসদ সদস্য, করোনামুক্ত ব্যক্তিগত সহকারী

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

কোয়ারেন্টাইন সময় শেষ করে আশঙ্কামুক্ত হয়েছেন বাগেরহাট আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়

গত জুন তার ব্যক্তিগত সহকারী (পিএস) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেজোয়ান আহমেদ চয়ন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর তিনি চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে যান

এমপি শেখ তন্ময়ের সঙ্গে পিএস সরাসরি যোগাযোগ থাকায় তারও আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে চিকিৎসকের পরামর্শে কোয়ারেন্টাইনে চলে যান। কোয়ারেন্টাইন সময়ের মধ্যে তার বেশ কয়েকবার করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে

গত ২০ জুন পিএস রেজোয়ান আহমেদ চয়নের করোনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে এবং এমপি শেখ তন্ময় শঙ্কামুক্ত হয়ে কোয়ারেন্টাইন সময় শেষ করেন

এদিকে, সংবাদপত্রের মাধ্যমে এমপি শেখ তন্ময়ের করোনা আশঙ্কার কথা জানতে সারাদেশে তার ভক্তসমর্থকরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের উদ্দেশে এমপি তন্ময় বলেছেন, ‘আমি সুস্থ আছি। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সুস্থতায় দোয়া করার জন্য

উল্লেখ্য, করোনাকালে নির্বাচনী এলাকায় (বাগেরহাট সদরকচুয়া) ব্যাপক তৎপরতা দেখা গেছে এমপি শেখ তন্ময়ের। তরুণ এই সংসদ সদস্যের এলাকার নাগরিকরা জানিয়েছেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই গরিবদুখি মানুষের পাশে থাকতে নানা ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেন শেখ তন্ময়

সবচেয়ে বেশি যে উদ্যোগের কারণে তিনি প্রশংসিত হন সেটি হচ্ছেহটলাইনের মাধ্যমেডাক্তারের কাছে রোগী নয় রোগীর কাছে ডাক্তারস্লোগানে নিজের সংসদীয় আসনে চিকিৎসাসেবা চালু

এছাড়াগর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার, ভবিষ্যতের কাছে বর্তমানের অঙ্গীকারএই স্লোগান সামনে রেখে বাগেরহাট আসনে এক হাজার ৭০৪ জন সন্তান সম্ভবা মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ডাক্তারদের জন্য সেফটি চেম্বারও স্থাপন করেছেন তিনি

আর সাধারণ ছুটি চলাকালে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তা, স্বাস্থ্যকর্মীস্বেচ্ছাসেবীসহ সর্বস্তরের মানুষকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে এমপি শেখ তন্ময়ের পক্ষ থেকে

করোনা পরিস্থিতির মাঝে ঘূর্ণিঝড় আম্ফান হানা দিলে তখন শেখ তন্ময় সরাসরি সার্বক্ষণিক স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকসহ সবার সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দেন

এমপি শেখ তন্ময় তখন জানিয়েছিলেন, তিনি কোয়ারেন্টাইনে থাকলেও মুঠোফোনের মাধ্যমে দাফতরিক কার্যক্রম তদারকি করেছেন এবং সংসদীয় এলাকার সকল মানুষের খোঁজ খবর রেখেছেন