মহেশখালী মাতারবাড়ীর প্রধান সড়ক জলাবদ্ধ

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নটি বাংলাদেশে বিভিন্ন কারণে বেশ আলোচিত একটি ইউনিয়ন।
এই ইউনিয়নের দু’পাশে উত্তর ও দক্ষিণ পাশে দুটি বড় বড় প্রকল্প। একটি ১২শ এবং আরেকটি ১৩শ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পে কাজ করতে চীন, জাপানসহ বিভিন্ন উন্নত রাষ্ট্রের নাগরিকগণ মাতারবাড়ীতে যাতায়াত করে থাকে।
কিন্তু পরিতাপের বিষয় যে, উন্নত রাষ্ট্রের মানুষের সাথে কাজ করলেও আমরা আমাদের সেই নোংরা মানসিকতা এখনও ত্যাগ করতে পারি নাই।
মাতারবাড়ীর সিএনজি স্টেশন সংলগ্ন রাস্তায় বৃষ্টির পানি চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য বিদেশী যাতায়াত করছে, প্রকল্পে কাজ করার জন্য। মানুষের অর্থনৈতিক বিল্বব ঘটলে সমাজ ও দেশের পরিবর্তন আসে। ঠিক তেমনি সিএনজি স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠেছে বড় বড় অট্টালিকা। কিন্তু প্রকৃতির কথা চিন্তা না করে গড়ে তোলা সেই দালান কোঠাই আজ পানি চলাচলের বড় প্রতিবন্ধকতা হয়ে দাড়িয়েছে।
তাই মাতারবাড়ীর অভিভাবকতুল্য নেতাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।
