যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল ভাইয়ের জন্মদিন উপলক্ষে দোয়ার অনুষ্ঠান

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের শুভ জম্মদিন উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সাবেক সদস্য ও যুবনেতা ওয়াহিদ পারভেজ নির্দেশনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

শনিবার(২৭ জুন) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: বাবুল হোসেন।

এই সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা তাঁতী লীগের আহবায়ক রেজওয়ানুল আজাদ নিপুন, শ্যামনগর উপজেলা সদর ইউনিয়ন  যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল কবীর সম্পদ, ও ইয়ং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন,  খুলনা মহানগর ছাত্রলীগের উপ- কৃষি সম্পাদক তরিকুল ইসলাম বাবু, আরও অন্যান্য নেতৃবৃন্দ।