রাউজান উপজেলায় হলদিয়া ইউনিয়নে প্রতিটি সামাজিক সংগঠনে চারা বিতরণ

এম.জামশেদুল আলম,রাউজান (চট্রগ্রাম)  প্রতিনিধি।।

আধুনিক রাউজানের রুপকার গণপ্রজাতন্ত্রী জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী ও তার জ্যেষ্ঠ পুত্র তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী এর পক্ষ হতে ১নং হলদিয়া ইউনিয়নের ত্রিশটি(৩০) সামাজিক সংগঠনের মধ্যে ৪ হাজার ফলজ ও বনজ চারা বিতরণ করেন ১নং হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতি। 

আজ  রবিবার (২৮শে জুন) বিকাল ৪টায় স্থানীয় জুবলি স্কুল মাঠে সকল সামাজিক সংগঠনের বিভিন্ন পদস্থ সদস্যের হাতে চারা তুলে দেন হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতির সভাপতি  জিয়াউল হক চৌধুরী সুমন।

শুরুতে তিনি এবিএম ফজলে করিম চৌধুরী এর সুযোগ্য সন্তান ফারাজ করিম চৌধুরী করোনা থেকে মুক্তি লাভের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

তিনি বলেন, রাউজানের অভিভাবক জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এর নির্দেশে  আজ আমরা ৪হাজারের অধিক ফলজ ও বনজ চারা বিতরণ করবো আপনাদের মাঝে কিছুদিন পর আমরা আরো বৃহত আকারে চারা বিতরণ কর্মসূচি পালন করবো পুরো হলদিয়া জুড়ে। আপনাদের মাঝে এই চারা বিতরণ করছি শুধু তা নয় সামনে আমরা আরো বিভিন্ন কর্মসূচি নিয়ে হাজির হবো,আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য।আমাদের এই দূর্যোগকালীন সময়ে সবাই সামাজিক দূরত্ব মেনে চলা ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান করেন তিনি।

এতে আরো উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন,সাবেক হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম,রংধনু স্পোটিং ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ,রাউজান উপজেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুসহ হলদিয়া ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেত্রীবৃন্ধ।