কক্সবাজারে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের ঐচ্ছিক তহবিলের উপহার পেয়েছেন নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়া উপজেলার মুক্তিযোদ্ধা বিভিন্ন পেশাজীবি ৭৬ব্যক্তি।এমপি জাফর আলমের নির্বাচনী এলাকার তালিকাভুক্ত ৭৬জন শ্রেনী-পেশার নাগরিকের অনুকূলে ঐচ্ছিক তহবিল থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে।তন্মধ্যে চকরিয়া উপজেলা এবং পৌরসভা থেকে পেয়েছেন ৬৫ জন এবং পেকুয়া উপজেলা থেকে পেয়েছেন ১১ জন। 

আজ সোমবার( ২৯ জুন) চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি জাফর আলম চকরিয়া উপজেলার বেশ ক’জন মুক্তিযোদ্ধা বিভিন্ন পেশাজীবি ব্যক্তিসহ ৬৫ জনের হাতে ঐচ্ছিক তহবিলের উপহার তুলে দিয়েছেন।২৯ শে জুন পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে পেকুয়া উপজেলার ১১ উপকারভোগী ব্যক্তির হাতে একই উপহার তুলে দেন সাংসদ আলহাজ জাফর আলম।

চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ঐচ্ছিক তহবিলের উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চকরিয়া উপজেলা থেকে উপহার প্রাপ্ত মুক্তিযোদ্ধা বিভিন্ন পেশাজীবি এবং অচ্ছ্বল ব্যক্তি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

অপরদিকে পেকুয়া উপজেলা পরিষদে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাংগীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইকা শাহাদাত, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উন্মে কুলছুম মিনু, এমপির একান্ত সচিব আমিন চৌধুরী, পিএস ছালেহ আহমদ সুজন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।