চট্টগ্রামে গ্রেফতার হলেন ভোলার ২ ইয়াবা ব্যবসায়ী

সাজ্জাদ চৌ্ধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্রগ্রাম জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২১,৮৫০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১০দশ হাজার টাকা ও মাদক পাচারে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যানসহ ভোলার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার(২৭জুন) বিকাল সাড়ে ৪টার সময় জোরারগঞ্জ থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেরু মিয়া বাইপাস নামক স্থানে অভিযান চালিয়ে ২১,৮৫০ (একুশ হাজার আটশত পঞ্চাশ) পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা ও পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যানসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আসামী ১। মোঃ আরিফ(২৩), পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-নুর নাহার বেগম এবং আসামী ২। মোঃ আনোয়ার হোসেন(৪৪), পিতা-মোহাম্মদ আলী প্রকাশ আলী আহাম্মদ, মাতা-আমিরুন্নেছা, উভয় সাং-মুলাই পত্তন, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে রাহাত্তারপুল, থানা-বাকলিয়া, সিএমপি, চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামীদের জোরারগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
