লক্ষ্মীপুরে করোনায় নতুন আক্রান্ত ২৮ জন,এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৮২৩

অনলাইন ডেস্ক।।
লক্ষ্মীপুরে নতুন করে আরো ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৮২৩ জন।
সোমবার(২৯ জুন)লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২৮ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮২৩ জনে।নতুন আক্রান্তের মধ্যে ১৫ জন লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা,৪ জন কমলনগর উপজেলার বাসিন্দা,১ জন রায়পুর উপজেলার বাসিন্দা,৭ জন রামগঞ্জ উপজেলার বাসিন্দা এবং ১ জন রামগতি উপজেলার বাসিন্দা।
সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। এই উপজেলা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে।এছাড়া রায়পুর উপজেলায় ৭১ জন,রামগঞ্জ উপজেলায় ১৩৭ জন,কমলনগর উপজেলায় ১২৫ জন,রামগতি উপজেলায় ৬৩ জন।সর্বমোট জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৮২৩ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ১২৮ টি টেষ্ট সম্পন্ন করে ২৮ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকী ১০০ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে।
