করোনায় দেশে মৃত্যুর হার কম: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চে ৬৪ জনের রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে করোনা প্রসঙ্গে মঙ্গলবার(৩০ জুন) জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মহামারি ব্যবস্থাপনায় মন্ত্রণালয়ের কোনো সমন্বয়হীনতা নেই। যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলেই দেশে এখনো মৃত্যুর হার কম।

মঙ্গলবার (৩০ জুন) সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী সেশনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি আধুনিক ট্রিটমেন্ট প্রোটকল করা হয়েছে। সে কারণে আমাদের দেশে এখন মৃত্যু হার ১ দশমিক ৩৬।

তবে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা ও ভুক্তভোগীরা বলছেন ভিন্ন কথা।

দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগীয় শহর বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে করোনা চিকিৎসার অব্যবস্থাপনার কথা জানিয়েছেন সেখানকার আউটডোর ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাক্তার সৌরভ সুতার।

তিনি বলেছেন, করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় আইইসিইউ সংকটের কারণে তাদের দু’জন সহযোদ্ধা চিকিৎসকের জীবন দিতে হয়েছে।

এ প্রসঙ্গে উত্তরের বিভাগীয় সদরদপ্তর রংপুরের ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের নমুনা পরীক্ষার অব্যবস্থাপনার কথা। এ কারণে  করোনার সক্রমণ ছড়িয়ে পরার আতঙ্কের কথাও জানালেন তারা।