ফকিরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা রুগীদের বাড়ী বাড়ী পৌছে দিচ্ছেন পুষ্টিকর খাদ্য

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।

করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ বাগেরহাটের ফকিরহাটে বাড়ী বাড়ী গিয়ে পৌছে দিচ্ছেন পুষ্টিকর খাদ্য সামগ্রী।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার(৩০ জুন) বিকেলে ফকিরহাট সদর ও বাহিরদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত রুগীর পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা।

উল্লেখ্য এ উপজেলায় করোনা আক্রান্ত মোট রুগী ৫০জন এর মধ্যে মারা গেছেন ২জন এবং বাড়িতে থেকে চিকিৎসা গ্রহন করে সম্পূর্ণ সুস্থ্য হয়েছেন ১৯জন।

Share this news as a Photo Card

01 July 2020

ফকিরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা রুগীদের বাড়ী বাড়ী পৌছে দিচ্ছেন পুষ্টিকর খাদ্য

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে