আদমদীঘিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু

হাবিব শিমুল, আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার আদমদীঘি উপজেলাতে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৩০ জুন) রাত ১০টার দিকে উপজেলা সদরের কেশরতা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের কেশরতা গ্রামের মৃত কছির উদ্দিন প্রামানিকের ছেলে ধান ব্যবসায়ী আব্দুল গফুর (৪৮) প্রতি দিনের মত মঙ্গলবার কুসুম্বী বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফেরে।

এর পর রাত ১০টার দিকে বাড়ির বাথরুম পরিস্কার করছিল। সময় অসাবধানতা বসত কোদালের কোপে বৈদ্যুতিক তার ছিড়ে মাটিতে পরে যায়। সে ওই ছেড়া তার সরাতে গিয়ে তারে জড়িয়ে গুরুতর ভাবে আহত হয়। পরিবারের লোকজন তাৎক্ষণিক ভাবে তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে