ফটিকছড়ি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল নির্মানে ফটিকছড়ি এমপি পরিবারের ২৫ লক্ষ টাকা প্রদান

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
ফটিকছড়ি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালের জন্য ফটিকছড়ি এমপি মহোদয়ের পরিবারের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকা প্রদান।
ফটিকছড়ি করোনা রোগীদের জন্য প্রতিষ্টিত হতে যাচ্ছে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে,যা সম্পুর্ন সাধারণ মানুষের সাহায্য-সহযোগিতায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।ইতিমধ্যে ফটিকছড়ি অনেক সাধারণ মানুষ এই হাসপাতালের জন্য আর্থিক অনুদান নিয়ে এগিয়ে এসেছেন।
তারই ধারবাহিকতায় এইবার এই হাসপাতাল প্রতিষ্টায় আর্থিক অনুদান নিয়ে এগিয়ে আসলেন ফটিকছড়ির সাংসদ ও তরিকত ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারি ও উনার ছেলে তরিকত ফেডারেশনের যুগ্ন-মহা সচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারি।
মাননীয় এমপি মহোদয়ের পক্ষ ২০ লক্ষ টাকা ও উনার ছেলের পক্ষ থেকে ৫ লক্ষ মোট ২৫ লক্ষ টাকা প্রদান করেন।
বুধবার( ১ জুলাই) উপজেলা পরিষদের ভবনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের হাতে সাংসদের পক্ষে প্রতিশ্রুতি অনুদানের টাকা হস্তান্তর করেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল,বিটিএফ ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ মোঃ আলমগীর,বিটিএফ নাজিরহাট পৌরসভার সভাপতি মোঃ শাহজালাল ও মোঃ নাঈম উদ্দিন শাহ প্রমুখ।
