রাউজানে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ

এম. জামশেদুল আলম,রাউজান(চট্রগ্রাম)প্রতিনিধি।
বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় স্থায়ী কমিটর সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এর প্রচেষ্টায়, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারনেশনাল কো-অপারেশনস এজেন্সি (জাইকা) এর সার্বিক সহযোগীতায় রাউজানে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিক্ষা প্রতিষ্টানে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
বৃ্হস্প্রতিবার (২জুলাই) সকাল ১১ টায় রাউজান উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান আয়োজন করেন রাউজান উপজেলা পরিষদ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল।এই অত্র অনুষ্টানের শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।এই সময় উপস্থিত ছিলেন রাউজান ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,ইউনিয়ন চেয়ারম্যানসহ,রাউজনের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেত্রীবৃন্ধ।
রাউজান উপজেলা স্বাস্থ্য বিভাগের অওতাধীন কমিউনিটি ক্লিনিক এবং পরিবার কল্যাণ কেন্দ্রে ৫২টি নেবুলাইজার মেশিন বিতরণ করেন। উপজেলার শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইল চেয়ার বিতরণ করেন এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্টানে ৮৩টি ফাস্ট এইড বক্স,১৯২ জোড়া বেঞ্চ, ৫০টি হোয়াইট বোর্ড ও ১৩৪টি গ্লোব বিতরণ করা হয়।
উক্ত সামগ্রী গুলো এমপি নিজেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন।
