সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়।
আজ রবিবার(৫জুলাই) সাতক্ষীরা সমাজসেবা কার্যালয়ে ২০১৯-‘২০ অর্থবছরের প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি খাতে প্রাথমিক স্তরে (১ম-৫ম শ্রেণী) ২২৫ জনকে ৯০০০/-নয় হাজার টাকা করে, মাধ্যমিক স্তরে (৬ষ্ঠ – ১০ম শ্রেনী) ৯২ জনকে ৯৬০০/- নয় হাজার ছয় শত টাকা করে, উচ্চ মাধ্যমিক স্তরে (একাদশ – দ্বাদশ শ্রেণী) ২৫ জনকে ১০,৮০০/- দশ হাজার আট শত টাকা করে এবং উচ্চতর স্তরে ( অনার্স – ততোর্ধ্ব) ০৩ জনকে ১৫,৬০০/- পনেরো হাজার ছয় শত টাকা করে মোট ৩৪৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর অনুকূলে ৩১ লক্ষ ৭৭ হাজার টাকা শিক্ষা উপবৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে বিতরন উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা ২ জনাব বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, উপজেলা পরিষদ সাতক্ষীরা সদর আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, সাতক্ষীরা সদর।
