লালমনিরহাট সীমান্তে একজন বাংলাদেশী রাখালের মরদেহ উদ্ধার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশী এক রাখালের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।মৃতদেহটি সীমান্তের ৮৪২নং পিলারের কাছে অজ্ঞাত হিসেবে পড়েছিল।

রবিবার(০৫ জুলাই) পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাইয়ামারা সীমান্তে ৮৪২নং পিলারের কাছে শূন্যরেখায় মরাদেহটি পড়ে ছিল।

স্থানীয় গ্রামবাসী মৃতদেহটি দেখতে পেয়ে বিজিবি কে খবর দেয়, বিজিবি এবং পাটগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএসএফের সহায়তায় মৃতদেহটি শূন্য রেখা থেকে পাটগ্রাম থানায় নিয়ে আসে।

পাটগ্রাম থানার ওসি (তদন্ত)মোজাম্মেল হক বলেন, সীমান্তের শূন্য রেখায় উদ্ধারকৃত মৃতদেহটির পরিচয় পাওয়া গিয়েছে। পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আমবাড়ি গ্রামের আজিজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম(২৮),সে সীমান্তে গরু পারাপারে রাখালের কাজ করতো।মৃত তরিকুল তিন চারদিন আগে গরু আনতে সীমান্তে প্রবেশের পর থেকে নিখোঁজ ছিল।আজকে সীমান্তের কাছে ডোবায় তার লাশ ভেসে উঠে।লাশটি ময়নাতদন্ত করলে আমরা বলতে পারবো কিভাবে সে মারা গিয়েছে।