প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ফেসবুকে ছবির মাধ্যমে প্রচার করার অপরাধে মোঃ মনসুর(২৯) নামে এক যুবককে আটক করেছে ফটিকছড়ি পুলিশ।
রবিবার ( ৫ জুলাই) রাতে নাজিরহাট বাজার হতে ফটিকছড়ি থানার এস,আই সঞ্জয় কুমার ঘোষ ও এস,আই মোঃ আরিফুল আলম অপু তাকে আটক করে।
জানা যায় আটককৃত মনসুর নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকার আব্দুর রশীদ সওদাগর বাড়ির মৃত নুর আহাম্মদের সন্তান।
এব্যাপারে তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।
পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ৩ টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্তিতিতে তার বসত ঘরে অভিযান চালালে তার নিজ হাতে তৈরী ১ টি দেশীয় অগ্নেযাস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ বের করে দেন।
এ সংক্রান্ত ফটিকছড়ি থানায় অপর একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।
