সাতক্ষীরা খানবাহাদুর আহসানউল্লাহ রহ. রওজা শরীফের খাদেমের মৃত্যু

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
যার কৈশোর, যৌবনের সোনালী দিন গুলি কাটিয়েছিলেন আত্মমানবতার সেবায়, কখনো নিজের কথা ভাবেননি। হাজার হাজার ছেলে মেয়ের লেখা পড়ার খরচ দিয়েছেন, কর্মসংস্থানের ব্যাবস্থা করেছেন, দার্তব্য প্রতিষ্ঠান করেছেন। দক্ষিণ বঙ্গের বড় বেসরকারী চক্ষু হাসপাতাল নির্মানে অবদান রেখেছেন, নলতা এএমআর কলেজ প্রতিষ্ঠায় তার ভূমিকা অর্থদান, জমি দান অম্লান হয়ে থাকবে।
ঙ্গলবার (৭জুলাই) বিকাল বেলা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় মৃত্যু বরন করেন।মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৫ বছর।
মেহমান দারীতে তাঁর মতো দ্বিতীয় মানুষ বিরল। বিশ্বের দ্বিতীয় বড় ইফতার মাহফিল প্রতিদিন ৫,৭ হাজার মানুষ একসাথে ইফতার করেন সুশৃঙ্খল ভাবে তা পরিচালনা করতেন। সাতক্ষীরা জেলার নলতা ওরছ শরীফের সময় দেশ বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ মানুষের থাকা খাওয়ার ব্যাবস্থা তাঁর তত্ত্বাবোধানে হতো। তাঁর জীবনে নিজে খুবই কম খেয়েছেন আজীবন রোযা রেখে কাটিয়েছেন।
খানবাহাদুর আহছানউল্লা (রহ.) এঁর খাদেম, জীবাত্মার সাথে জীবাত্মা ও জীবাত্মার সাথে পরমাত্মার প্রেমের দৃষ্টান্ত আলহাজ্জ্ব মাওলানা আনছারউদ্দীন ইতিহাসের পাতায় তাঁর নাম লেখা থাকবে।
