সান্তাহারে ভ্রাম্যমান আদলতে ১০ জনের জরিমানা

হাবিব শিমুল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার সান্তাহার পৌর শহরে করোনা কালিন সরকারি নির্দেশ অমান্য করে প্রাইভেট কোচিং খোলা রাখা ও স্বাস্থ্যবিধি মোতোবেক মাস্ক না পড়ে অবাধে চলাফেরা করায় ১০ জনকে মোট ৬ হাজার ৯শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মহামারি করোনা কালিন সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। একই সাথে সকল প্রাইভেট কোচিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষতি পোষানোর জন্য অনলাইন ভিত্তিক ক্লাসে উৎসাহিত করা হচ্ছে শিক্ষর্থীদের। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে সান্তাহারে প্রাইভেট ও কোচিং পরিচালনা করায় হোম অব ইংলিশ প্রাইভেট সেন্টারের শিক্ষককে ৫ হাজার টাকা ও লেক্সিকন কোচিং সেন্টারের শিক্ষককে সতর্কতামূলক ৩ শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
অপরদিকে স্বাস্থ্যবিধি মোতাবেক মাস্ক না পড়ে বাজার এলাকায় অবাধে চলাফেরা করায় ৮ জনকে ১৬ শত টাকা জরিমানা করা হয়।
এছাড়া সান্তাহার মেইন রোডে ও পুরাতন বাজার রোডে বেশ কিছু ব্যবসায়ীরা লোহার এ্যাঙ্গেল রাস্তার উপর বাড়িয়ে দিয়ে বিভিন্ন মালামাল ঝুলিয়ে রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় উপজেলা নির্বাহী অফিসার সেগুলো অপসারন করেন।
এসময় সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।
