ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার

এম জামশেদুল আলম, রাউজান(চট্রগ্রাম) প্রতিনিধি।

সোমবার (৬জুলাই) বাংলাদেশের সময় দিবাগত রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের(সিপিএল) প্লেয়ার বাই ড্রাপট অনুষ্টিত হয়। বাংলাদেশের ১১ জন ক্রিকেটার সহ সর্বোমোট ৫৭৭জন ক্রিকেটার এর নাম ড্রাপ্টে নিববন্ধন করা হয়। কিন্তু কোনো ফ্রানসাইজি বাংলাদেশি প্লেয়ারদের দলে অন্তর্ভুক্ত করার আগ্রহ দেখায়নি।

বাংলাদেশের তামিম,মুশফিকদের পাশাপাশি নাম ছিলো বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের। এই সিপিএলে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের তামিম,সাকিব,মাহমুদুল্লাহ,লিটন ও মিরাজের। নিষেধাজ্ঞার কারণে এইবার ড্রাপটে নাম ছিলো না সিপিএল এর নিয়মিত মুখ ও বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান এর।

তবে এইবার-ই প্রথম দল গুলো আগের প্লেয়ারদের ধরে রাখার নিয়ম করে দেওয়ায় ড্রাপট থেকে তেমন প্লেয়ার কেনার সুযোগ ছিলো না। কভিড-১৯ এর ফলে ২টি ভেন্যুতে খেলা আয়োজন করার কথা রয়েছে।

৬টি দলের অংশ গ্রহণে আগষ্টের ১৮তারিখ শুরু হয়ে ১০এ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্টিত হওয়ার কথা জানান উইন্ডিজ ক্রিকেট প্রধান।