ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিক ইংল্যান্ড

এম.জামশেদুল আলম।।
করোনা বিরতি থেকে মাঠের ক্রিকেটে ফেরার শুরুটা ভালো হলো না ইংল্যান্ডের।
টেষ্ট ম্যাচের প্রথম দিন বৃষ্টির বাধায় মাত্র ১৭.৪ ওভার খেলা চলে। শুরুতে সিবলিকে হারালেও বার্নস এবং ডেনলি ভালোভাবে সামলান উইন্ডিজ পেসারদের। প্রথম দিন শেষে স্বগাতিকদের সংগ্রহ ছিলো ১ উইকেটে ৩৫ রান।
দ্বিতীয় দিনের শুরুতে হারান জো ডেনলিকে এর পর অন্য ব্যাটসম্যান গুলো বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে ১ উইকেটে ৪৬ থেকে ৮৭রানে ৫উইকেট হয়ে যায় স্বগাতিকদের স্কোর। দলে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান আছেন এখন ক্রিজে সদ্য অধিনায়কের দায়িত্ব পাওয়া বেন স্টোকস এবং জস বাটলার।
প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৪৭-৫ উইকেটে। স্টোকস ৩৩* রানে ও বাটলার ২৭*রানে ব্যাট করছেন ষষ্ট উইকেটে পার্টনারশীপ ৫৬*রান।
গ্যাব্রিয়েল ৩ উইকেট ও হোল্ডার নেন ২উইকেট।
