সাউদাম্পঠন টেষ্টে ২০৪ রানে অলআউট স্বাগতিক ইংল্যান্ড

এম.জামশেদুল আলম।।
করোনা বিরতি থেকে মাঠের ক্রিকেটে ফেরার শুরুটা ভালো হলো না ইংল্যান্ডের।
টেষ্ট ম্যাচের প্রথম দিন বৃষ্টির বাধায় মাত্র ১৭.৪ ওভার খেলা চলে। শুরুতে সিবলিকে হারালেও বার্নস এবং ডেনলি ভালোভাবে সামলান উইন্ডিজ পেসারদের। প্রথম দিন শেষে স্বগাতিকদের সংগ্রহ ছিলো ১ উইকেটে ৩৫ রান।
দ্বিতীয় দিনের শুরুতে হারান জো ডেনলিকে এর পর অন্য ব্যাটসম্যান গুলো বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে ১ উইকেটে ৪৬ থেকে ৮৭রানে ৫উইকেট হয়ে যায় স্বগাতিকদের স্কোর।
দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় বেন স্টোকস ও জস বাটলার ৬১রানের পার্টনারশিপ গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।কিন্তু ৪৩রান করা বেন স্টোকস হোল্ডার এর দারুন এক ডেলিভারিতে এডজ হয়ে কিপার এর তালু বন্ধি হন। এর পর -ই শুরু হয় দলে ছন্ধ প্রতন। ১৭৪ রানে ৯ উইকেট হারিয়ে পেল্লে একাদশ ব্যাটসম্যান জেমস এন্ডারসনকে নিয়ে ৩০রানের পার্টনারশিপ করে ডম বেস ইনিংসকে ২০০ঘরে নিয়ে যায়। বেস করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩১রান।
ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস ৪৩,বেস ৩১* ও বার্নস ৩০ রান করেন।
উইন্ডিজ এর হয়ে ক্যাপ্টেন জেসন হোল্ডার নেন ৬ উইকেট ও গ্যাব্রিয়েল নেন ৪ উইকেট।
