আশাশুনিতে সাতক্ষীরা জেলা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ শেখ ইয়াছিন আলী এর তত্ত্বাবধানে বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্প্রতিবার(৯ জুলাই) আশাশুনি থানাধীন ৬নং আশাশুনি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ৮০০ পরিবারের মধ্যে ৮০০ প্যাকেট  (প্রতি প্যাকেটে ১০ কেজি করে) আটা বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জনাব মোহাম্মাদ গোলাম কবির, অফিসার ইনচার্জ আশাশুনি থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান সহ আশাশুনি থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।