মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানঃ ৪,৫২০ পিস ইয়াবা’সহ ০১ জন গ্রেফতার

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার(ডিবি-দক্ষিণ) জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার(ডিবি-দক্ষিণ) জনাব কামরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক জনাব বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে ০১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪,৫২০ পিস ইয়াবা সহ আনোয়ার হোসেন(৩০)কে গ্রেফতার করা হয়।

বুধবার(৮ জুলাই) বিকাল ৪.৩০ ঘটিকায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।