চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ৬৬৪.২১ গ্রাম স্বর্ণের পাত সহ গ্রেফতার ০১

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব জনাব কামরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে ০৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ৬৬৪.২১  গ্রাম স্বর্ণের পাত সহ সুমন তালুকদার (৪২) কে গ্রেফতার করা হয়।

বুধবার(৮ জুলাই)  বিকাল ৪:৩০ মিনিটে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সুমন তালুকদার (৪২)কে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উক্ত পাত সমূহ মায়ানমার হতে অবৈধভাবে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে বিক্রির জন্য এনেছে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।