সান্তাহারে ১৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার সান্তাহারে মাদক বিরোধী অভিযানে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার(১০ জুলাই) রাত সাড়ে ৮ টায়  সান্তাহারের পান্লা গ্রাম থেকে  কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার  পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিসুর রহমান, টিএসআই আব্দুল ওয়াদুদ ও এএসআই রোস্তম ফারুকের নেতৃত্বে সান্তাহার ইউনিয়নের পান্লা গ্রামের হানিফ প্রামানিক এর দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ একাধিক মাদক মামলার আসামী ও কুখ্যাত মাদক ব্যাবসায়ী হানিফ প্রামানিক (৬৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হানিফ প্রামানিক বগুড়ার জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পান্লা গ্রামের মৃত: শুকুর আলীর ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হানিফ দীর্ঘদিন ধরে দোকানের পাশাপাশি মাদক বিক্রি করে আসছে। ইতিপূর্বে হানিফের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

শনিবার সকালে তাকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তিনি আরোও বলেন মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।