দেবহাটা উপজেলায় মোবাইল কোর্টের অভিযান

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল স্যারের নির্দেশে দেবহাটা উপজেলার  বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখাতে এবং করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে  আজ রবিবার(১২ জুলাই)  মোবাইল কোর্টের অভিযান   পরিচালিত হয়। 

স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা,   মাস্ক বিহীন থাকাসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে মোট ২০০০ টাকা  জরিমানা করা হয়।

করোনা ভাইরাস সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। সংক্রমণ এড়াতে কষ্ট করে হলেও মাস্ক পরিধান করুন। স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম সম্পন্ন করুন।

জনস্বার্থে পরিচালিত এই অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

12 July 2020

দেবহাটা উপজেলায় মোবাইল কোর্টের অভিযান

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে