শ্যামনগরে বিভিন্ন রোগীদের মাঝে চেক বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

শ্যামনগরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড ও জন্মগত হৃদ রোগীদের মাঝে চেক বিতরণ উদ্বোধন করেন এমপি এস এম জগলুল হায়দার।

সোমবার(১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ প্রমুখ।

এ সময় ২৫ জন রোগীর মাঝে ১২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের রুমে ইউএনও’র সহযোগিতায় বিকেএসপি’র ৪ জন দুস্থ ক্ষুদে খেলোয়ারের মাঝে চেক বিতরণ করেন এমপি এস এম জগলুল হায়দার

Share this news as a Photo Card

13 July 2020

শ্যামনগরে বিভিন্ন রোগীদের মাঝে চেক বিতরণ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে