সান্তাহারে রেলের জমি দখল করে রেল কর্মচারির বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিল পুলিশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।।

কয়েক লাখ টাকা মূল্যের রেলওয়ের জমি দখল করে, যুবলীগ নেতা ফারুক হোসেনের তত্বাবধানে রেলওয়ের এক কর্মচারির ফ্ল্যাট আদলে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে রেলওয়ে পুলিশ। সেই সাথে অবৈধ নির্মাণ কাজ আর করবেন না মর্মে মুচলেকা নিয়েছেন বলে দাবী করেছেন পুলিশ।

স্থানীয় ভাবে ব্যাপক আলোচিত ঘটনাটি ঘটেছে দেশের অন্যতম বড় রেলওয়ে জংশন সান্তাহারে।

জানা গেছে, ইনতাজ আলী নামের বাংলাদেশ রেলওয়ে সান্তাহার জংশনের উর্ধতন উপসহকারি প্রকৌশলী (পথ) দপ্তরের কর্মচারি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে রয়েছেন। তিনি সান্তাহার রেলওয়ে উর্ধতন উপসহকারি প্রকৌশলী (পথ) এর পরিত্যক্ত বাংলো বাড়ির পশ্চিমে কয়েক লাখ টাকা মূল্যের রেলওয়ের জমি দখল করেন। এর পর সান্তাহার পৌর ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা ফারুক হোসেনের পাহারায় অনেকটা ফ্লাট আদলে বাড়ি নির্মাণ কাজ করতে থাকেন।

অভিযোগ পেয়ে রেল ভূমি রক্ষণাবেক্ষণকারি এসএসএই(কার্য) সান্তাহার এর প্রকৌশলী নারায়ন চন্দ্র প্রসাদ সান্তাহার রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে রেলওয়ে থানার অফিসার ইনচার্য মনজের আলী অভিযোগের তদন্ত করার জন্য থানার উপপরিদর্শক তারিকুল ইসলামকে দায়ীত্ব দেন।

তদন্তকারি পুলিশ কর্মকর্তা তার তদন্তের সময় ওই বাড়ি নির্মাণকারি রেল কর্মচারি ইনতাজ আলীর জমির বৈধ কাগজপত্র এবং পৌর অনুমোদন দেখতে চাইলে ইনতাজ আলী তা দেখাতে ব্যর্থ হন। এর ফলে পুলিশ ওই বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং আগামীতে নির্মাণ কাজ করবেন না মর্মে ইনতাজ আলী মুচলেকা নিয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারি পুলিশ কর্মকর্তা তারিকুল ইসলাম।

বিষয়ে যুবলীগ নেতা ফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে, তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন