করোনা আক্রান্ত ডাঃ শফিক উর রহমান কে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর

শেখ আল মামুন,সাতক্ষীরা।।

করোনাভাইরাসে আক্রান্ত ফরিদপুর মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডাঃ শফিক উর রহমান কে সোমবার (১৩ জুলাই) জরুরী ভিত্তিতে ফরিদপুর হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়। 

বাংলাদেশ বিমান বাহিনী সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে জাতীয় যেকোন সংকট মোকাবেলায় সর্বদা জরুরী সহায়তা প্রদান করে আসছে।

সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘In Aid to Civil Power’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনী এই মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত ফরিদপুর মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডাঃ শফিক উর রহমান কে ফরিদপুর হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে জরুরী ভিত্তিতে ঢাকায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল, উত্তরা, ঢাকায় প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

14 July 2020

করোনা আক্রান্ত ডাঃ শফিক উর রহমান কে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে