খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের অপরাধ পর্যালোচনা ও আরএএল সভা অনুষ্ঠিত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

আজ বুধবার(১৫ জুলাই)সকাল ১০.০০ ঘটিকায় খুলনা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে  আরএএল সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার), রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান,  অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব এ কে এম নাহিদুল ইসলাম,বিপিএম, অতিরিক্ত ডিআইজি(ক্রাইম এন্ড অপারেশনস্) খুলনা রেঞ্জ, জনাব তোফায়েল আহম্মেদ, পুলিশ সুপার (অপারেশনস ও ট্রাফিক)সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারগণ, র‌্যাব, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ।