মহেশখালীর হোয়ানকে দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিশ্ব খাদ্য কর্মসূচীর সহায়তা প্রদান

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।

বিশ্ব খাদ্য কর্মসূচীর কোভিড-১৯ কালীন জরুরী সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে স্থানীয় দরিদ্র জনগনের মাঝে বিশেষ সহায়তা হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্প্রতিবার(১৬ জুলাই)বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এর অর্থায়নে, মহেশখালী উপজেলা প্রশাসনের তত্বাবধানে, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে এবং হোয়ানক ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায়  হোয়ানক ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ নগদ টাকা বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়ানক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল।

বাস্তবায়নকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর ফিল্ড সুপারভাইজার শাহ জাহান হায়দার জানান, মহেশখালীতে মোট সুবিধা ভোগী- ১৮,৫০০ জনেরর মাঝে ২ বার ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাউল, ২ বার ২২৫০ করে মোট ৪৫০০/- টাকা আর্থিক সাহার্য প্রদান করা হবে।

এ পর্যায়ে হোয়ানক ইউনিয়নে ২৪০০ জন সুবিধাভোগীর মাঝে টাকা বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

16 July 2020

মহেশখালীর হোয়ানকে দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিশ্ব খাদ্য কর্মসূচীর সহায়তা প্রদান

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে