করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য

সাজ্জাদ চৌধুরী।।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য কনস্টেবল মোঃ সিরাজুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ বৃহস্প্রতিবার(১৬ জুলাই) ভোর ৪:৩৮ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার থানার চর্ক পাঁচপাড়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর শোক প্রকাশ করেছেন।