চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার দিলেন জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় ৫০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন কীটনাশক বাজারজাতকরণ প্রতিষ্ঠান জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বৃহস্প্রতিবার(১৬ই জুলাই)দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর নিকট কীটনাশক বাজারজাতকরণ প্রতিষ্ঠান জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং হোটেল আগ্রাবাদের পরিচালক জনাব মোহাম্মদ ইরাদ আলী হ্যান্ড স্যানিটাইজারগুলো হস্তান্তর করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
