লক্ষ্মীপুরে মুজিব বর্ষ উপলক্ষে জেলা পুলিশের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

‘গাছ লাগান প্রাণ বাঁচান, আগামী প্রজন্মকে সুস্থ পৃথিবী উপহার দিতে এগিয়ে আসুন’ এই শ্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা পুলিশের পুলিশ লাইন্সে বিভিন্ন ফলজ, বনজ বৃক্ষরোপণ করেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব মিমতানুর রহমান, পিপিএম মহোদয় সহ পুলিশ লাইন্সের  উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।