লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে সোহাগকে শারীরিক নির্যাতন করেন চেয়ারম্যান ভুলু

নিজস্ব প্রতিবেদক।।
লক্ষ্মীপুরে পূর্বের শত্রুতার জের ধরে সোহাগকে শারিরীক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে ১৯ নং তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর হোসাইন ভুলুর বিরুদ্ধে।
গত (১৫ জুলাই) বুধবার দুপুর ১;২০ মিনিটের সময় লক্ষীপুর জেলা সদর, ধর্মপুর হাজি ব্রিকফিল্ডের রাস্তার দক্ষিণ পাশে বসে সোহাগ মোবাইল যোগে এক ব্যক্তির সাথে কথা বলছে। হঠাৎ পথিমধ্যেই চেয়ারম্যান ওমর হোসাইন ভুলু সোহাগকে মোবাইলে কথা বলা কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে আরম্ভ করে।
সোহাগ বলে আমি চেয়ারম্যান কে জিজ্ঞেস করলাম আপনি আমাকে মারছেন কেন। এ কথা বলার সাথে সাথে তিনি আমাকে এলোপাতাড়ি আরো বেশি মারধর শুরু করেন। তখনই আমি চিৎকার চেচামেচি করা শুরু করলাম। পরিশেষে আমার পরিবারের লোকজন আসলে চেয়ারম্যান ওমর হোসেন ভুলু আমার হাত থেকে( ১৫০০০)হাজার টাকা দামের একটি মোবাইল সেট আছাড় মেরে ভেঙ্গে ফেলে। অতঃপর আমাকে মামলা হামলা এবং সমাজে আমি কিভাবে বসবাস করবো চেয়ারম্যান সেটা দেখে যাবে বলে হুমকি দিয়ে যায়।
পরিশেষে আমার পরিবারের লোকেরা আমাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগীরা উক্ত ঘটনায় লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, যাহার সিআর /৩৬৭/২০ নাম্বার।
