কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক ০১

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) মহোদয় এর দিক নির্দেশনায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে এসআই/ গোবিন্দ আকর্ষণ, এএসআই/ মোঃ জিল্লুর রহমান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া রবিবার(১৯ জুলাই) কালিগঞ্জ থানার খানজিয়া এলাকা হইতে ৪৮(আটচল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ আসামি মোঃ আল আমিন(২০) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হইয়াছে।
