লালমনিরহাটে ভারী বর্ষনে মানুষ পানি বন্দি,খবর পেয়ে ছুটে গেলেন উপজেলা চেয়ারম্যান সুজন, ও স্বপন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটে ভারী বর্ষনে পৌর এলাকার সকল পাকা সড়ক,বসত বাড়ী পানিতে নিম্নজ্জিত।খবর পেয়ে ছুটে এলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,তরুন ব্যাবসায়ী পৌর মেয়র প্রার্থী রেজাউল করিম স্বপন।
রবিবার (১৯ জুলাই) ভারী বর্ষনে লালমনিরহাট পৌর এলাকার রাস্তাঘাট,পাড়া, মহল্লার বাড়ী ঘর পানিতে তলিয়ে যায়।
শহরের গুরুত্বপূর্ন্য সড়ক গুলোয় হাঁটু পর্যন্ত পানি মাড়িয়ে যান চলাচল করতে দেখা যায়,পৌরবাসী পড়েন চরম ভোগান্তিতে।
খবর পেয়ে বৃষ্টি উপেক্ষা করে সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,পৌর মেয়র প্রার্থী তরুন ব্যাবসায়ী রেজাউল করিম স্বপন জলাবদ্ধতা দূর করতে ছুটে যান পৌর এলাকার নর্থ বেঙ্গল মোড়,পূর্ব থানাপাড়া, স্বর্ণকার পট্টি, নয়ারহাট, সহ আশ পাশের এলাকায়। পৌর ড্রেনের মুখ থেকে আবর্জনা অপসারন,পানি নিস্কাঃসনের প্রতিবন্ধকতা সৃষ্টি কারী বিভিন্ন স্থাপনা ভেঙে গুড়িয়ে দেন। ড্রেনের উপর নির্মিত স্লাব তুলে পানি অপসারন করতে ব্যাবস্থা নেন,এর ফলে কয়েক ঘন্টার মধ্যে সড়কে জমে থাকা হাঁটু জল কমতে থাকে, জনসাধারণ চলাচলের ভোগান্তি অনেকটা কমে যায়।
লালমনিরহাট পৌরসভায় পানি নিস্কাঃসনের জন্য নির্মিত ড্রেনেজ ব্যাবস্থা রক্ষনাবেক্ষনের অভাবে প্রতি বছর মাটির স্তর পরে পানি অপসারণের পথে প্রতিবন্ধকতা তৈরী হয়েছে।বর্ষার শুরুতে আগাম প্রস্তুতি হিসেবে ড্রেন গুলো থেকে মাটি অপসারন করা হলেও এ বছর পৌর কতৃপক্ষ আগাম কোন ব্যাবস্থা না নেওয়ায় বর্ষার শুরুতে ভারী বর্ষনে পানি জমে যায় সড়কে,এতে পৌর এলাকার নীচু বাড়ি ঘর পানিতে তলিয়ে যায়।
সরেজমিনে দেখা যায় পূর্ব থানাপাড়া থেকে উপজেলা পরিষদ যাবার সড়কে এক হাঁটু পানি,নয়ারহাট গামী সুখানদীঘি এলাকায় মূল সড়কে হাঁটু পানি,উত্তর সাপটানা সড়কে হাঁটু পানি,নর্থ বেঙ্গল মোড়,বিডিআর হাট থেকে কবরস্থান সড়কে হাঁটু পানি,গোশলা বাজার রিফুজি কলোনিতে হাঁটু পানি,রামকৃষ্ণ থেকে শ্মসান কলোনি যাবার সড়কে হাঁটু পানি জমে ছিল।এসব এলাকায় পানি নিস্কাঃসনের ড্রেনেজ সিষ্টেম অচল হয়ে পড়েছে।
