মোংলায় দুই বছরের শিশুসহ নতুন করে করোনায় আক্রান্ত ১২ জন

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোংলায় দুই বছরের শিশুসহ নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৪৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এছাড়া গত সপ্তাহে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মোংলা মিঠাখালী বাজারের বকুল বেগমের (৪০) নমুনা সংগ্রহ করে পাঠানোর পর গতকাল তার করোনা পজেটিভ রিপোর্ট আসছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃজীবিতেষ বিশ্বাস জানান,গত ২০ জুলাই নতুন করে যারা করোনা শনাক্ত হয়েছে তারা হলেন পৌর এলাকার ফাহিমা (২৫),বর্ণালী খাতুন (২৪), মোংলা আবাসিকের মোঃ হাসান (৪০), আফরোজা পারভীন (২৮), জান্নাতুল (২), শামসুর রহমান সড়কের সুলতান মল্লিক (৮০), মাজেদা বেগম (৪০) বুড়িরডাঙা এলাকার বিজলী খান, মিঠাখালী ইউনিয়নের সোনাখালি গ্রামের সুধাংশু (৫৬),
মঙ্গলবার(২১ জুলাই) যাদের করোনা পজেটিভ আসছে তারা হলেন পৌর এলাকার শিউলি বিশ্বাস, এম রহমান সড়কের সফররাজ ও উত্তর হলদিবুনিয়া গ্রামের হরিপদ মন্ডল।
এর আগে গত ২৪ জুন ৩ জন, ২৮ জুন ৫ জন, ২৯ জুন ১ জন, ৯ জুলাই ৮ জন, ১৩ জুলাই ২ জন, ১৪ জুলাই ১ জন ও ১৫ জুলাই ৯ জন, ২০ জুলাই ৯ জন, ২১ জুলাই ৩ জনসহ মোট ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ জনের সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।সুত্র উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স।
