লক্ষ্মীপুর পৌর মেয়রের জন্য কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন টিটু চৌধুরী

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের দীর্ঘদিন থেকে ‘করোনা-ভাইরাস’ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর রোগমুক্তি চেয়ে দোয়া ও মুনাজাতের আয়োজন করেছেন শাকচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাফাজ্জল হোসেন টিটু চৌধুরী।
মঙ্গলবার (২১ জুলাই) বাদ জোহর সদর উপজেলার শাকচর ইউনিয়নের ‘হিলফুল ফুজুল কওমী মাদ্রাসায়’ এ দোয়া ও মুনাজাতের আয়োজন করেন।
এ সময় ওলামা-মাশায়েখের উদ্দেশ্যে টিটু চৌধুরী বলেন, আপনাদের সকলের কাছে লক্ষীপুরের পৌর মেয়র আবু তাহের সাহেবের জন্য দোয়া চাই, এবং তেনার পরিবার-পরিজনের সকলের জন্য দোয়া চাই।
তিনি আরো বলেন মেয়র আবু তাহের শুধু একজন জনপ্রতিনিধি নয়, তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ। তাঁর অবদানে এ জেলায় হাজার-হাজার আওয়ামী লীগের নেতাকর্মী সৃষ্টি। মহান এ মানুষটি আজ করোনা আক্রান্ত। সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা জেনো দ্রুত তিনি সুস্থ হয়ে উঠেন।
