চট্টগ্রামে ফ্রি চিকিৎসা সেবায় ভুমিকা রাখছে‘‘মানবিক মোজাফফরপুর প্রাথমিক ফ্রি চিকিৎসা কেন্দ্র’’

এম.জামশেদুল আলম, রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি। 

বিশিষ্ট সমাজ সেবক, জে এস এম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ‘জনাব জসিম উদ্দিন তালুকদারের উদ্যেগে ও প্রাথমিক চিকিৎসক ডাঃ মারুফুল ইসলাম মাহমুদ’র সার্বিক তত্ত্বাবধায়নে গত ১লা জুন সোমবার “মানবিক মোজাফ্ফরপুর প্রাথমিক ফ্রি চিকিৎসা কেন্দ্র” প্রতিষ্ঠা করার উদ্যোগ গৃহিত হয়। পরবর্তীতে ১৪ই জুন থেকে সম্পূর্ণভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় মানবতার সেবার তাগিদে চিকিৎসা সেবা নিশ্চিত করতে “মানবিক মোজাফ্ফরপুর প্রাথমিক ফ্রি চিকিৎসা কেন্দ্র”র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

যেই সময়ে ছেলে তার মাকে হারাচ্ছে, মা ছেলেকে হারাচ্ছে, হসপিটালে বার বার গিয়েও চিকিৎসা সেবা পাচ্ছিল না, কান্নাকাটি করার পরও অক্সিজেন পাচ্ছিল না ঠিক সেই সময়ে ‘জনাব জসিম উদ্দিন তালুকদারের’ এই মানবিক উদ্যেগকে স্যালুট জানাচ্ছে পুরো হাটহাজারীবাসী।

শুরুতে স্থানীয় ৫ জন স্থানীয় ডাক্তার নিয়ে প্রাথমিক চিকিৎসক ডাঃ মারুফুল ইসলাম মাহমুদ’র তত্ত্বাবধানে কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে তারা একজন মহিলা এমবিবিএস ডাক্তার ও দুজন ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তারের নিয়োগ দেন এবং বর্তমানে ৭ জন ডাক্তার দ্বারা উক্ত প্রতিষ্ঠান থেকে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রধান উদ্যোক্তা জনাব জসিম উদ্দিন তালুকদার তার নিজের পরিবহনসহ নিয়োগ দিয়ে দেন “মানবিক মোজাফ্ফরপুর প্রাথমিক ফ্রি চিকিৎসা কেন্দ্র”র জন্য। রোগীর বাসা থেকে ফোন আসলে  সবসময় চিকিৎসক টিম প্রস্তুত থাকেন রোগীর বাসায় গিয়ে ট্রিটমেন্ট দেওয়ার জন্য।

#রোগীদের ফ্রি চিকিৎসা

#বিনামূল্য ঔষধ প্রদান

#অক্সিজেন সেবা

#ন্যাবুলাইজার

#ডায়াবেটিকস

#রোগীর বাড়িতে গিয়ে চিকিৎসা প্রদানসহ রোগীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে “মানবিক মোজাফ্ফরপুর প্রাথমিক ফ্রি চিকিৎসা কেন্দ্র”

সব মিলিয়ে এই পর্যন্ত তারা প্রায় ১৮০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন রোগীরা। তাদের এই মানবিক উদ্যেগ দেখে আশেপাশে আরো অনেকে মানবিক উদ্যোগ গ্রহন করেছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য।

করোনার এই পরিস্থিতিতে ডাক্তারদের সহযোগীতা করতে এবং সার্বিক কাজে সাহায্য করতে স্বেচ্ছাসেবী নামে একদল তরুণ তরুণী কাজ করে যাচ্ছে। তারা বলেন আমাদের পরিবারের সাপোর্টে আমরা এখানে কাজ করতে পেরে আমাদের খুব ভালো লাগছে।

জনাব জসিম উদ্দিন তালুকদার জানান যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে ততদিন এই কার্যক্রম চলমান রাখবেন এবং যারা এই কাজে সহযোগিতা করছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের এই কঠিন সময়ে এমন মানবিক উদ্যোগকে অভিনন্দন জানান হাটহাজারী বাসী।মানুষ যে ভয়,হতাশা, আতংকের মধ্যে ছিল তা দূর করে চিকিৎসা পাওয়ার আশ্বাস পেয়েছেন হাটহাজারীর জনগণ। এরকম একটা উদ্যেগ মানুষের জীবন পরিচালনায় ব্যাপক ভূমিকা রাখছে হাটহাজারীতে।